কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ছোট ভাইয়ের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া

খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যাবেন। শনিবার (১০ মে) রাতে গুলশান-২ নম্বরে ভোটা ভাইয়ের বাসায় যাবেন খালেদা জিয়া। সেখানে তিনি একটা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেবেন।

বিষয়টি নিশ্চিত করে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শমতো পূর্ণ বিশ্রামে আছেন তিনি। চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন।

মঙ্গলবার দুপুরে তিনি লন্ডন থেকে ঢাকায় ফেরেন এবং সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান। সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে খালেদা জিয়াকে দেখতে পরিবারের সদস্য ও নিকটাত্মীয় ছাড়া তেমন কেউ বাসায় যাননি। তিনি ঘনিষ্ঠজনদের সঙ্গে খোশ মেজাজে সময় কাটাচ্ছেন।

লন্ডন ক্লিনিকে চার মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। ৭৯ বছর বয়সি এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ৭ জানুয়ারি লন্ডন যান। তবে উচ্চ ঝুঁকির কারণে তার লিভার প্রতিস্থাপন করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X