কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের খোঁজ নিলেন তারেক রহমান 

মোহাম্মদ সালমানের খোঁজ-খবর নেন ডা. মো. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
মোহাম্মদ সালমানের খোঁজ-খবর নেন ডা. মো. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমান গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের দিন রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ হন। ঘাতকের বুলেট অন্ত্রের দুইপ্রান্ত ছিদ্র করে মেরুদণ্ডের ভিতরে গিয়ে আটকে যায়। প্রাথমিকভাবে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার অন্ত্রের নষ্ট হওয়া অংশ অপারেশনের মাধ্যমে ঠিক করা হলেও স্পাইনাল কর্ডের সাথের সেই বুলেট আর বের করা যায়নি। দুইপাশে কিডনি ও নিচেই মূত্রথলির অবস্থান অত্যন্ত স্পর্শকাতর স্থানে বুলেটটি বিঁধে থাকায় জটিল এই অপারেশনে চিরতরে পঙ্গুত্ব অথবা মৃত্যুর ঝুঁকি আছে সালমানের। পরপর দুই দফায় অপারেশন করেও বুলেটটি বের করা সম্ভব হয়নি।

বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তার পরামর্শে গুলিবিদ্ধ আহত সালমানের চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

রোববার শাহবাগে সালমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর্থিক সহায়তা পৌঁছে দেন রফিকুল ইসলাম। একইসঙ্গে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেন।

এ সময় যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

ডা. রফিকুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি) সালমানের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X