কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিলম্ব হলেও সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা খুশি : নজরুল ইসলাম

জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় বক্তব্য দেন নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় বক্তব্য দেন নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা যদি আগেই ঘোষণা করত, তাহলে তো সমস্যা হতো না। তবে বিলম্ব হলেও তারা (সরকার) এই সিদ্ধান্তটা নিয়েছেন, আমরা খুশি। বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন ফ্যাসিবাদীদের হাত থেকেও মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো।

রোববার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, আমরা গত কয়েক দিনের কিছু ঘটনা দেখলাম। বিএনপির পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসে এবং এপ্রিল মাসে লিখিতভাবে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, ফ্যাসিবাদী সরকারের অপরাধ- গুম, খুন, মানবতাবিরোধী অপরাধ- এসবের বিচারের ব্যবস্থা করা হোক। আমরা বলেছি, ক্ষমতাসীন যে দলটি (আওয়ামী লীগ) এবং সেই দলটির সঙ্গে যুক্ত যারাই আছে, সবার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করা দরকার দ্রুত। যাতে করে এই দেশের রাজনীতির ময়দান জঞ্জালমুক্ত হয়।

সাক্ষাতে আমরা অনুরোধও করেছি। আমরা বলেছি, এটা না করলে নানা সংকটের সৃষ্টি হবে। তারা শুনলেন না। শেষ পর্যন্ত যে পরিস্থিতিতে গতকাল (শনিবার) তাদের সিদ্ধান্ত নিতে হলো- এটা কি তাদের জন্য খুব সম্মানজনক পরিস্থিতি ছিল? তারা যদি আমাদের অনুরোধ রাখতেন, আমাদের পরামর্শ শুনতেন এবং যে সিদ্ধান্ত শনিবার নিয়েছেন, সেটা যদি আগেই ঘোষণা করতেন, তাহলে তো সমস্যাটাই হতো না।

সংগঠনের সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজার সঞ্চালনায় এতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্যরা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X