কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেস ক্লাবের সদস্য-পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

ফ্রি মেডিকেল ক্যাম্প। ছবি : কালবেলা
ফ্রি মেডিকেল ক্যাম্প। ছবি : কালবেলা

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় শুক্র (৯ মে) ও সোমবার (১২ মে) দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাবের প্রায় চারশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের কিডনি সম্পর্কিত ‘এস. ক্রিয়েটিনিন’ এবং লিভার সম্পর্কিত ‘এসজিপিটি (এলটি)’ পরীক্ষার রক্তের নমুনা সংগ্রহ এবং ব্লাড প্রেশার চেকআপসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা দেওয়া হয়।

গত ৯ মে ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেন, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক একেএম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের এজিএম মুহা. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মো. নজরুল ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল ও পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ সোহরাব আকন্দ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর মো. হিরো মিয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বলেন, আমরা সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রয়াস নিয়েছি। আমাদের মূল লক্ষ্য সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। এ কাজে সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ব্যবস্থাপনা কমিটির সদস্য বিএফইউজের মহাসচিব বলেন, মানুষের যত সম্পদ আছে তার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য। স্বাস্থ্য হলো সব সুখের মূল।

বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন বলেন, সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ইনসাফ বারাকাহ হাসপাতালে এজিএম মুহা. হাফিজুর রহমান বলেন, সাংবাদিক জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে এ মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X