কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৭:৩৬ পিএম
আপডেট : ১৩ মে ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধকে হেয় করার প্রচেষ্টা কোনোভাবেই মানা হবে না : গণতন্ত্র মঞ্চ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রাম এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে হেয় করার প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চের পক্ষে কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য মো. আবদুল কাদের প্রেরিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তারা।

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সম্প্রতি শাহবাগে আন্দোলন চলাকালে একটি পক্ষ বাংলাদেশের গৌরবময় ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামবিরোধী স্লোগান দিয়েছে। এমনকি প্রকাশ্যে জাতীয় সংগীতের অবমাননা করার ধৃষ্টতা দেখিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।

তারা বলেন, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের অনুসারী ও পৃষ্ঠপোষকদেরও বাংলাদেশের জনগণ কখনই মেনে নেবে না। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতাকারী এবং তাদের অনুসারীদের আস্ফালন বাংলাদেশের জনগণ সর্বাত্মকভাবে প্রতিহত করবে।

বিবৃতিদাতারা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X