কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘জনসংস্কৃতির ক্ষেত্রে যে কোনো জবরদস্তি উগ্র ফ্যাসিবাদের লক্ষণ’

রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এক সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এক সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জনসংস্কৃতির ক্ষেত্রে যে কোনো জবরদস্তি উগ্র ফ্যাসিবাদের লক্ষণ। আমরা অনেক শহীদের জীবনের বিনিময়ে এক ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি ভিন্ন চেহারায় নতুন কোনো ফ্যাসিবাদী চিন্তা, দর্শন বা রাজনৈতিক সংস্কৃতির জন্য নয়। জনসংস্কৃতির ক্ষেত্রে যারা গায়ের জোরে বিশেষ কোনো সংস্কৃতি চাপিয়ে দিতে চায় তারা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যেই বিশ্বাস করে না। তিনি বলেন, নানা বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির বিকাশ ও বিস্তৃতি ঘটেছে।

তিনি উগ্রবাদ ও সাংস্কৃতিক বৈচিত্র্য হরণের অপচেষ্টার বিরুদ্ধে একটি ন্যায্য, মানবিক, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক গণসংস্কৃতিকে এগিয়ে নিতে সাংস্কৃতিক আন্দোলনের সংগঠকদের প্রতি আহ্বান জানান।

শনিবার (১৭ মে) বিকেলে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংহতি সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, শেখ মোহাম্মদ শিমুল, খায়রুল বাশার হিরন, আজিজ টিপু, তিথি সুবর্ণা, বাবর চৌধুরী, রাশিদা বেগম, নীপা চৌধুরী, কাব্য রাসেল, জোনায়েদ হোসেন, বাকের আহমেদ, মিজানুর রহমান, মোহাম্মদ শামীম, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

সভায় গৃহীত এক প্রস্তাবে দেশব্যাপী ক্রমবর্ধমান বৈষম্য, অসহিষ্ণুতা, অনাকাঙ্ক্ষিত জঙিবাদী হুমকি এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সমন্বিত কণ্ঠ তৈরির আহ্বান জানানো হয়। প্রস্তাবে একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক, প্রগতিশীল, সাম্যবাদী ও বহুস্বরভিত্তিক সাংস্কৃতিক পরিসরের দেশ গঠনের পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া গড়ে তোলার ডাক দেওয়া হয়।

সভার শুরুতে সংগঠনের প্রয়াত সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীতশিল্পী এপোলো জামালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে তার সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সভায় আগামী ২৭ মে প্রয়াত এপোলো জামালীর শোকসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১০

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১১

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১২

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৩

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৪

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৫

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৬

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৭

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৮

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৯

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

২০
X