রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

চীন সফরে যাচ্ছেন বিএনপি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

বিএনপির লোগে। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগে। ছবি : কালবেলা গ্রাফিক্স

আন্তর্জাতিক একটি সম্মেলনে অংশ নিতে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে।

কমিউনিস্ট পার্টি অব চায়নার আমন্ত্রণে শনিবার (২৪ মে) রাত সোয়া ১০টার দিকে একটি ফ্লাইটে দেশটির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে তাদের।

‘সিপিসি ইন ডায়ালগ উইথ পলিটিক্যাল পার্টিস ফ্রম নেইবারিং কান্ট্রিস’ অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সাথে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংলাপ’ শীর্ষক সম্মেলনটি ২৫-২৬ মে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার। প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ। বিএনপির প্রতিনিধি দলটি সম্মেলনে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তরপূর্ব এশিয়া, দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশগ্রহণ করবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, চীনে অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্য হচ্ছে- ‘পারস্পরিক আস্থা, উন্নয়ন ও এশীয় সংহতির মাধ্যমে উচ্চপর্যায়ের সংলাপ ও সহযোগিতা’ এবং ‘সভ্যতার পারস্পরিক শিক্ষা ও বিনিময়’সহ চীনের আধুনিকায়নের অভিজ্ঞতা শেয়ার করা।

এই সম্মেলনের পর আগামী ৩১ মে পর্যন্ত বিএনপির প্রতিনিধি দলটি বেইজিং এবং ইউনান প্রদেশে চীনা আধুনিকায়নের বিভিন্ন দিক সরেজমিনে দেখার সুযোগ পাবেন। এই ‘ফিল্ড ট্রিপ’-এ তারা চীনের আধুনিক শাসন ব্যবস্থা এবং উন্নয়ন প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।

বিএনপি বিশ্বাস করে, এই সফর চীন ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল মিলিয়ে একটি প্রতিনিধি দল দেশটি সফর করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান তখন ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X