কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১০:১৮ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টাকে ৫টি বিষয় বলেছে এনসিপি

প্রধান উপদেষ্টাকে ৫টি বিষয় বলেছে এনসিপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ৫টি বিষয় তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্রের একটি দাবি ছিল, যেটি ৩০ দিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছিল সরকারের পক্ষ থেকে। নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় সেবিষয়ে বলা হয়েছে। জুলাই মাসেই জুলাই সনদ আসতে পারে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসনের কাজটা ধীরগতিতে চলছে। সঞ্চয়পত্র ও ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল তা এখনো অনেকে পাননি। শহীদ ও আহতদের জন্য সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো যেন দ্রুত নিশ্চিত করা হয় সে বিষয়ে জানানো হয়েছে।

শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে অবৈধ করতে বলা হয়েছে এনসিপির পক্ষ থেকে বলে জানান নাহিদ। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর আমরা আস্থা রাখতে পারছি না। এ কমিশন পুনর্গঠন করার দাবি জানানো হয়েছে। নতুন কমিশনের অধীনে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার বিষয় তুলে ধরা হয়েছে।

নাহিদ বলেন, জুলাই গণহত্যার বিচার, সংস্কার বা জুলাই সনদ এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচন এ ৩টির সমন্বিত একটি পরিকল্পনা বা রোডম্যাপ চেয়েছি সরকারের কাছে।

এসময় ছাত্র উপদেষ্টা প্রসঙ্গে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা গেছে, তাদের সঙ্গে রাজনৈতিক দল বা এনসিপির কোনো সম্পর্ক নেই। গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করছে সেখানে তাদের হেয় করা, আমাদের সঙ্গে তাদের জড়ানো এবং তাদের পদত্যাগের দাবির নিন্দা জানিয়েছি। এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছি আমরা।

এর আগে, জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলামীর দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আমির ডা. শফিকুর রহমান। অন্য সদস্য হলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

পরে সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছর মানুষ ৩টি নির্বাচনে তার ভোটের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে, এবার তারা নিঃসংকোচে নিজেরা সেই অধিকার প্রয়োগ করতে চায় এবং এ সুযোগ পাবে নিশ্চিত হবে। এ সময় সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কারও কোনো পদত্যাগ চায়নি। প্রয়োজন অনুভব করলে সে বিষয়ে জানানো হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে পুরো অস্থিরতা দূর হবে বলে আমরা আশাবাদী। বিএনপি তাদের মতামত দিয়েছে। আমরা আমাদের মতামত দিয়েছি।

এর আগে সন্ধ্যায়, বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১০

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১১

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১২

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৩

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৪

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৫

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৬

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৭

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৮

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৯

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

২০
X