কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-পুতিন বৈঠক চলাকালে ইউক্রেনে ৮৫ ড্রোন হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে ৮৫টি আক্রমণাত্মক ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গত রাতে এসব হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী।

শনিবার (১৬ আগস্ট) টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিমানবাহিনী জানিয়েছে, সুমি, ডোনেটস্ক, চেরনিহিভ এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সম্মুখভাগের অঞ্চলগুলোকে রাতের হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছিল। তারা জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ৬১টি ড্রোন ধ্বংস করেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের প্রতিদিনের সকালের প্রতিবেদনে জানিয়েছে, গত দিনে সম্মুখভাগে ১৩৯টি সংঘর্ষ হয়েছে।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরআইএ সংস্থা জানিয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি বিভিন্ন রাশিয়ান অঞ্চলে ২৯টি ইউক্রেনীয় ড্রোন আটক করে ধ্বংস করেছে। যার মধ্যে ১০টি রোস্তভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। যে কোনো বহিঃআক্রমণ প্রতিহতে তারা তৎপর বলে জানানো হয়।

রয়টার্সের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এসব খবর জানায়। হামলাগুলো যখন ঘটছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করছেন। তবে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠক থেকে কোনো যুদ্ধবিরতি বা চুক্তি হয়নি।

বৈঠকের পর ট্রাম্প বলেন, বৈঠক থেকে কিছু বিষয়ে ‘ব্যাপক অগ্রগতি’ হয়েছে, তবে তিনি বিস্তারিত জানাতে অনিচ্ছুক। তিনি স্বীকার করেন, ইউক্রেনে চূড়ান্ত সমঝোতায় তারা পৌঁছাতে পারেননি। আর পুতিন আলাস্কা ছেড়ে যাওয়ার সময় পরবর্তী আলোচনা মস্কোতে হওয়ার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু কোনো নির্দিষ্ট সময় বা চুক্তি জানাননি।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কোনো চুক্তি না করার ফলে ইউরোপীয় মিত্র ও কিয়েভ আপাতত স্বস্তি পেয়েছে। তবে রাশিয়ার সঙ্গে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে গেছে। পুতিন আবারও যুদ্ধের মূল কারণগুলো তুলে ধরেছেন এবং ইউক্রেনের সামরিক বাহিনী, ন্যাটো ও রাশিয়ান ভাষাভাষীদের সুরক্ষা সংক্রান্ত লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া ক্রিমিয়া ও দখলকৃত অন্যান্য এলাকা ছাড়ার কোনো ইঙ্গিত দেননি তিনি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X