কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আমি থাকাকালে চীন তাইওয়ানে হামলা করবে না : ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ানে আক্রমণ করবে না বলে আশ্বস্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসময় ট্রাম্প বলেন, প্রায় একই রকম পরিস্থিতি চীন ও তাইওয়ানের ক্ষেত্রেও। তবে যতক্ষণ আমি প্রেসিডেন্ট, ততক্ষণ এমন কিছু হবে না বলে আমি মনে করি। দেখা যাক।

তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট শি আমাকে বলেছেন, ‘আপনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমি এটা কখনোই করব না’। আমি তাকে বলেছি, ‘এটা আমি স্বাগত জানাচ্ছি’। তবে তিনি আরও বলেছেন, ‘চীন খুব ধৈর্যশীল’।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর গত জুনে ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের প্রথম আনুষ্ঠানিক ফোনালাপ হয়। এর আগে এপ্রিলে ট্রাম্প বলেছিলেন, শি তাকে ফোন করেছিলেন, তবে কবে তা হয়নি স্পষ্ট।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে এবং প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার কথা বারবার জানিয়ে এসেছে। অন্যদিকে, স্বশাসিত গণতান্ত্রিক শাসনব্যবস্থায় পরিচালিত তাইওয়ান নিজেদের ‘স্বতন্ত্র দেশ’ দাবি করে আসছে।

ওয়াশিংটনে অবস্থিত চীন দূতাবাস শুক্রবার আবারও তাইওয়ান ইস্যুকে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করেছে।

দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গিউ বলেন, যুক্তরাষ্ট্রের উচিত এক চীন নীতি ও দুই দেশের মধ্যে হওয়া যৌথ ঘোষণা মেনে চলা, তাইওয়ান ইস্যুতে সতর্ক থাকা এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখা।

ওয়াশিংটন তাইওয়ানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী ও আন্তর্জাতিক মিত্র হলেও, বিশ্বের অধিকাংশ দেশের মতো তাদেরও দ্বীপটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X