মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাত মাসে সড়কে প্রাণ গেছে ৩৪ জনের

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।

টঙ্গীসহ গাজীপুর জেলায় সড়ক দুর্ঘটনার ভয়াবহতা ক্রমেই মারাত্মক আকার নিচ্ছে। ঢাকার লাগোয়া শিল্পাঞ্চল হওয়ায় এখানে যানবাহনের চাপ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে, আর সেই চাপই রূপ নিচ্ছে মৃত্যুফাঁদে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই- মাত্র সাত মাসে জেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৮টি বড় দুর্ঘটনায় ৩৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে কালিয়াকৈরের বড়চালা এলাকায় মাওনাগামী মোটরসাইকেলচালক গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (৫০) বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। এর আগে ১৮ জুলাই একই এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা-বাবা ও ১২ বছরের সন্তানসহ স্থানীয় আরও একজন প্রাণ হারান। আহতদের মধ্যে দুজন পরে হাসপাতালে মারা যান।

১০ জুলাই শ্রীপুর ও টঙ্গীতে পৃথক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাজিবসহ দুজন নিহত হন, আহত হন অন্তত ২৫ জন। ৩০ মার্চ ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থলে দুটি দুর্ঘটনায় এক দম্পতিসহ চারজন নিহত হন। বছরের শুরুতে, ১৯ জানুয়ারি টঙ্গীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মিনহাজুল কবির ও তার সহযাত্রী প্রাণ হারান। বছরের অন্যান্য সময়ে শ্রীপুর, কোনাবাড়ী, কালীগঞ্জ ও চান্দনা চৌরাস্তা এলাকায়ও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

পরিবহন নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এসব দুর্ঘটনার প্রধান কারণ হলো অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, মোটরসাইকেল চালকদের আইন অমান্য, হেলমেট ও সুরক্ষা বেষ্টনী ব্যবহার না করা, সড়কের নকশাগত ত্রুটি এবং পর্যাপ্ত নজরদারির অভাব। তারা মনে করেন, গাজীপুরের দুর্ঘটনাপ্রবণ এলাকায় দ্রুত স্পিডব্রেকার স্থাপন, সিসিটিভি ক্যামেরা ও গতিনিয়ন্ত্রণ প্রযুক্তি চালু করা এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা জরুরি।

পরিবহন নিরাপত্তা বিশ্লেষক মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, গাজীপুরে দুর্ঘটনার হার কমাতে হলে শুধু আইন প্রণয়ন নয়, প্রয়োগে কঠোরতা আনতে হবে। শিল্পাঞ্চল এলাকায় ভারী যানবাহনের নিয়ন্ত্রণ, মোটরসাইকেল চালকদের লাইসেন্স যাচাই এবং রাস্তার পাশে অবৈধ পার্কিং বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X