কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০২:০৬ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন কত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডলারের দরপতনে শুক্রবার (১৫ আগস্ট) স্বর্ণের দাম সামান্য বেড়েছে। তবে সপ্তাহের হিসাবে দাম কমেছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি উৎপাদক মূল্যসূচক (পিপিআই) বেড়ে যাওয়ায় ফেডারেল রিজার্ভের বড় ধরনের (৫০ বেসিস পয়েন্ট) সুদ কমানোর সম্ভাবনা হ্রাস পেয়েছে।

শুক্রবার স্পট গোল্ডের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৩৪৮ ডলারে দাঁড়ায়। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৩৯৪ দশমিক ৩০ ডলার।

যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাইয়ে পিপিআই বেড়েছে বার্ষিক হিসেবে ৩ দশমিক ৩ শতাংশ, যা পূর্বাভাসের (২ দশমিক ৫ শতাংশ) চেয়ে বেশি। সাপ্তাহিক বেকারভাতা আবেদনও প্রত্যাশার চেয়ে কম ছিল। যদিও ভোক্তা মূল্যসূচক (সিপিআই) জুলাইয়ে সামান্য বেড়েছে, যা সুদের হার কমানোর আশা জাগায়; কিন্তু উচ্চ পিপিআই ডেটা ফেডের নীতি শিথিলের গতি কমাতে পারে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, যদি পাইকারি দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকে এবং সিপিআইতে প্রভাব ফেলে, তাহলে সুদ কমানোর প্রত্যাশা আরও কমে যাবে, যা স্বর্ণের জন্য নেতিবাচক হতে পারে।

ডলার সূচক দশমিক ২ শতাংশ কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কিছুটা সস্তা হয়েছে।

অন্য ধাতুর মধ্যে, স্পট সিলভারের দাম দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩৮ দশমিক শূন্য ৫ ডলার, প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৩৫২ দশমিক ৯৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ১৪৩ দশমিক ৩০ ডলারে নেমে এসেছে।

সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১০

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১১

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১২

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৩

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৪

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৫

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৬

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৭

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৮

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৯

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

২০
X