কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যেসব কারণে ফেসবুকে ফলোয়ার বাড়ে না 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বর্তমান সময়ে কম-বেশি সবাই সোশ্যাল মিডিয়া চালাতে অভ্যস্ত। বিশেষ করে ফেসবুক। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ধু, পরিবার, সহকর্মী বা একই আগ্রহের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে, তথ্য শেয়ার করতে এবং কমিউনিটি গড়ে তুলতে পারে। ফেসবুকের মাধ্যমে নিজের মতামতকে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এ থেকে আয় করাও সম্ভব। এজন্য ফলোয়ার বিশেষ ভূমিকা রাখে। অনেক সময় দেখা যায়, ভালো কনটেন্ট পোস্ট করেও ফেসবুকে ফলোয়ার বাড়ছে না। এর নির্দিষ্ট কিছু কারণ আছে।

নিচে এ বিষয়ে আলোচনা করা হলো।

ঠিক সময়ে পোস্ট : ফলোয়াররা যখন অনলাইনে থাকে না, তখন পোস্ট দিলে রিচ কমে যায়। নিজের পেজের ইনসাইট দেখে সেরা সময় বের করা দরকার এবং ওই সময়েই নিয়মিত পোস্ট করা জরুরি।

অতিরিক্ত পোস্ট : খুব বেশি পোস্ট দিলে ফলোয়ার বিরক্ত হয়ে আনফলো করে। অ্যালগরিদমও এক দিনে অতিরিক্ত পোস্টকে কম প্রোমোট করে।

পরিষ্কার ব্র্যান্ড আইডেন্টিটি না থাকা : প্রোফাইল ছবি, কভার, টোন, ভাষা সব মিলিয়ে যদি একরকম না হয়, তাহলে মানুষ আপনাকে মনে রাখতে পারবে না।

পোস্টের সময় : একদিনে কয়েকটি পোস্ট, তারপর কয়েকদিন পোস্ট নেই। এমন হলে ফেসবুক অ্যালগরিদম পোস্টের রিচ কমিয়ে দিতে পারে। তাছাড়া পোস্টে ধারাবাহিকতা না থাকলে ফলোয়াররা আগ্রহ হারায়।

নিজের প্রচার : শুধু নিজের পণ্য/সেবা বা সাফল্যের খবর পোস্ট করলে মানুষ বিরক্ত হয়। অন্তত ৮০ শতাংশ পোস্ট হতে হবে তথ্য, বিনোদন বা মূল্যবান কনটেন্ট; ২০% হতে পারে প্রচারণা।

নিম্নমানের কন্টেন্ট : এলোমেলো ফ্রেমিং, ঝাপসা ছবি বা অডিও খারাপ হলে দর্শক প্রথমেই স্ক্রল করে চলে যাবে। ফেসবুকে ভিজ্যুয়াল কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যোগাযোগ না রাখা : কমেন্টে উত্তর না দেওয়া, ইনবক্সে রেসপন্স না করা, এতে ফলোয়াররা উপেক্ষিত বোধ করেন। অ্যালগরিদমও কম এনগেজমেন্ট দেখে আপনার রিচ কমিয়ে দেয়।

একই ধরনের কনটেন্ট : একই মিম, খবর বা একই স্টাইলে পোস্ট করলে মানুষ আগ্রহ হারায়। ফলে পোস্টে বৈচিত্র্য রাখতে হবে।

কপি-পেস্ট কনটেন্ট : অন্য পেজের কনটেন্ট হুবহু কপি করলে দর্শক আপনাকে অনন্য মনে করবে না। অ্যালগরিদমও শেয়ার করা কনটেন্টের রিচ কমিয়ে দেয়।

ট্রেন্ড উপেক্ষা করা : ফেসবুক ট্রেন্ড, ভাইরাল চ্যালেঞ্জ বা চলমান আলোচনায় অংশ না নিলে নতুন অডিয়েন্স আকর্ষণ করা কঠিন হয়।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১০

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১১

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১২

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৩

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৪

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৫

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৬

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৮

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

২০
X