কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আনা হলো হাতির আঘাতে আহত চিকিৎসকদের

আহত চিকিৎসকদের ঢাকায় আনা হয়। ছবি : সংগৃহীত
আহত চিকিৎসকদের ঢাকায় আনা হয়। ছবি : সংগৃহীত

মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা দিতে গিয়ে গুরুতর আহত দুই চিকিৎসকসহ তিনজনকে ঢাকায় আনা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেলিকপ্টারে করে আনা হয়েছে তাদের।

শনিবার (১৬ আগস্ট) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলার রামু উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসা দিতে গিয়ে তিনজন গুরুতর আহত হন।

আহতরা হলেন- ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

আহতদের উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেলিকপ্টারে করে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় আনা হয়েছে।

এর আগে, গত রোববার মিয়ানমার সীমান্তের পাশে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হাতিটি গুরুতর আহত হয় এবং পরে বাংলাদেশে প্রবেশ করে। খবর পেয়ে শুক্রবার একদল চিকিৎসকসহ বন বিভাগের ১৫ সদস্য রামু উপজেলার দারিয়ারদীঘি সংরক্ষিত বনে যান। সেখানে পৌঁছানোর পর হাতিটির উপস্থিতি টের পাওয়ার আগেই হঠাৎ তাদের আক্রমণ করে। এতে সবাই আহত হন। এমনকি হাতিটি একজনের বন্দুক কেড়ে নিয়ে বনের ভেতরে ছুড়ে ফেলে, যা পরে উদ্ধার করা হয়।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১০

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১১

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১২

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৩

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৪

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৫

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৬

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৭

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৮

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৯

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

২০
X