স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের ১৩৬ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন বেথেল

জ্যাকব বেথেল। ছবি : সংগৃহীত
জ্যাকব বেথেল। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আছে ইংল্যান্ড। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২১ বছর বয়সী অলরাউন্ডার জ্যাকব বেথেল নেতৃত্ব দিতে নামলেই, ১৩৬ বছর ধরে চলে আসা এক রেকর্ড ভেঙে যাবে।

১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন মন্টি বোডেন — তখন তার বয়স ছিল ২৩ বছর। এরপরে আর কোনও ইংলিশ পুরুষ ক্রিকেটার এত কম বয়সে আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হননি। এবার সেই রেকর্ড নিজের নামে লিখতে যাচ্ছেন বেথেল।

আয়ারল্যান্ড সফরে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় বিশ্রামে থাকছেন, যার মধ্যে আছেন নিয়মিত সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুকও। তার জায়গাতেই বেথেলের হাতে তুলে দেওয়া হয়েছে নেতৃত্ব।

ইংল্যান্ড পুরুষ দলের নির্বাচক লুক রাইট এক বিবৃতিতে বলেছেন, ‘জ্যাকব যখন থেকেই ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছে, তখন থেকে নেতৃত্বগুণে তিনি আমাদের নজর কেড়েছেন। আয়ারল্যান্ড সিরিজ তাকে আন্তর্জাতিক পর্যায়ে সেই দক্ষতা আরও বিকাশের সুযোগ দেবে।’

মাত্র এক বছর আগেই সব ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে বেতেলের। এত দ্রুত তার নেতৃত্বে পৌঁছে যাওয়াকে অনেকে দেখছেন ইংল্যান্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে।

দুই দিকেই পারদর্শী এই অলরাউন্ডার সিরিজ শুরু করবেন ১৭ সেপ্টেম্বর, ডাবলিনে প্রথম টি–টোয়েন্টি দিয়ে। সেই ম্যাচে মাঠে নামলেই ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে লেখা হবে এক নতুন অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

১০

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১১

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১২

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৩

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৪

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৫

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৬

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

১৭

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১৮

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১৯

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

২০
X