কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিরা আমাদের থেকে চাল কিনতে চাচ্ছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পুরনো ছবি
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পুরনো ছবি

সুখবর হচ্ছে বিদেশিরা আমাদের থেকে চাল কিনতে চাচ্ছে। এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, এক সময়কার ক্ষুধা, দারিদ্র্য ও মঙ্গাপীড়িত বাংলাদেশ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের একজন মানুষও না খেয়ে নেই। বাজারে চাল, ডাল, আটা- কোনো খাদ্যসামগ্রীর ঘাটতি নেই। ২০০৮ সালের সঙ্গে ২০২৩ সালের তুলনা করলেই বোঝা যায় দেশের জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে। সরকার জনগণের স্বার্থে হাজারো কোটি টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার বিতরণ করে যাচ্ছে। এসব প্রধানমন্ত্রীর চিন্তা ও সাধনার ফল।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, দেশে খাদ্যের নতুন আইন প্রণয়ন হয়েছে। লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করবেন না। কেউ খাদ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মজুতদারদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো শুরু হবে। সুখবর হচ্ছে বিদেশিরা (ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা) আমাদের কাছ থেকে চাল কিনতে চাচ্ছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, তারা (বিএনপি) বলেছিল করোনাভাইরাসে দেশে লোকজন তো মারা যাবেই, সেই সঙ্গে না খেয়ে কমপক্ষে ২ লাখ লোক মারা যাবে। কিন্তু একজন লোকও না খেয়ে মারা যাননি। মিথ্যাচার করা যাদের স্বভাব, তারা সবসময়ই মিথ্যাচার করবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X