জবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিল ছাত্রদল নেতা বাসেত

‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালা ও লিডারশিপ প্রোগ্রাম। ছবি : কালবেলা
‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালা ও লিডারশিপ প্রোগ্রাম। ছবি : কালবেলা

আগামীর বাংলাদেশ বিনির্মাণে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালা ও লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

সোমবার (২৬ মে) পূর্বাচলের সি ক্লাব রিসোর্টে ২য় দিনের আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ কর্মশালা সমাপ্ত হয়। এতে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতারা।

এ সময় বক্তারা বলেন, বর্তমান দুঃশাসন ও একদলীয় শাসনের অবসানে প্রয়োজন একটি নতুন রাষ্ট্র কাঠামো- যেখানে সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার নিশ্চিত হবে। এই লক্ষ্য অর্জনে ছাত্রদল একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এ ধরনের কর্মশালা যুগান্তকারী ভূমিকা রাখবে।

এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে এ আয়োজনের উদ্যোগ নিয়েছিলাম, তা সফলভাবে বাস্তবায়ন হয়েছে। ক্ষুদ্র পরিসরে আয়োজন ছিল, আগামীতে আরও বৃহৎ পরিসরে প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে চাই।

উল্লেখ্য, কর্মশালায় বিস্তারিতভাবে আলোচিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব, ছাত্র রাজনীতির ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা, কার্যকর ও জনদায়িত্বশীল নেতৃত্ব গঠনের কৌশল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের সাংগঠনিক সম্প্রসারণের রূপরেখা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X