কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় : আমিনুল হক 

রাম মন্দিরের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বক্তব্যদানকালে আমিনুল হক। ছবি : কালবেলা
রাম মন্দিরের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বক্তব্যদানকালে আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় জানিয়ে দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, এ জন্য বিএনপি সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধে সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার গত ১৭ বছর অসাম্প্রদায়িকতার নামে সাম্প্রদায়িকতাকে বেশি প্রাধান্য দিয়েছিল। তখন তারা হিন্দু সম্প্রদায়ের ওপরে বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন-নিপীড়ন চালিয়ে পরে এটাকে বিএনপির নামের ওপরে চালিয়ে দিত। পতিত স্বৈরাচার এটাই করেছিল গত ১৭ বছর।

বিএনপি একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যারা মুসলমান রয়েছি, আপনারা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন- আপনাদের প্রত্যেককে সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি স্বপ্নের বাংলাদেশ- মানবিক বাংলাদেশ- সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি সুন্দর সমাজ গড়তে চাই।

আমিনুল হক বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি পল্লবী রূপনগরের ঢাকা-১৬ আসনের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি। বিএনপি এ দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি জনগণের দল, জনগণের সহযোগিতা নিয়েই কাজ করতে চায় বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন- সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির নির্মাণ কমিটির সভাপতি রাইচরন রবিদাস, সাধারণ সম্পাদক রনীল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ সুজন রবিদাস, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু প্রমুখ নেতারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X