বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জি এম কাদের কেন এখনো জেলের বাইরে, প্রশ্ন সারজিসের

আজ লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরে পথসভায় বক্তব্য দেন সারজিস আলম। ছবি : সংগৃহীত
আজ লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরে পথসভায় বক্তব্য দেন সারজিস আলম। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের কেন এখনো জেলের বাইরে, অন্তর্বর্তী সরকারের প্রতি এমন প্রশ্ন রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৯ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

জাপাকে দোসর উল্লেখ করে স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর। বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি।’

‘প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভন্ডামি করতো। তারপর নির্বাচনের ঠিক কয়েক দিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে থাকতো।’

সরকারের উদ্দেশে এনসিপি নেতা বলেন, ‘সেই জিএম কাদের এখনো বাইরে কিভাবে? সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না? নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র-জনতাকে নতুন করে মাঠে নামতে হবে?’

যদিও জিএম কাদের পাল্টা জবাবে বলেছেন, ‘যারা আমাদের দোসর বলছেন, তারা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন, তা নিয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশের রাজনীতিতে আমাদের দোসর শত্রুরাও খুব সহজে বলতে পারবেন না, কথার কথা বলতে পারেন।

বৃহস্পতিবার বিকালে রংপুর নগরীর সেনপাড়ায় তার বাসভবন ‘দ্য স্কাই ভিউতে’ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, ‘কোনোভাবেই আমরা দোসর নই। যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে তার সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি এবং অন্য যেকোনো দলের চেয়ে বেশি সোচ্চার ছিলাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X