কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পুশইনের নামে ভারত সীমান্তকে অস্থিতিশীল করতে চায় : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতারা। ছবি : সংগৃহীত
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতারা। ছবি : সংগৃহীত

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতারা উদ্বেগের সাথে বলেছেন, পুশইনের নামে ভারত বাংলাদেশের সীমান্তকে অস্থিতিশীল করতে চাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন সীমন্ত দিয়ে নারী, পুরুষ, শিশুদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করছে। ভারতীয় বিএসএফ’র অনেকগুলো পুশইন প্রচেষ্টা বাংলাদেশের বিজিবি ও সীমান্ত এলাকার জনগণ মিলে প্রতিহত করেছে।

তিনি বলেন, ভারতকে অবিলম্বে বাংলাদেশে মানুষ পুশইন বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বলা হয়েছে, বাংলাদেশের প্রকৃত কোনো নাগরিক ভারতে থাকলে তাদের যথাযথ চ্যানেলে ফেরৎ নিতে আপত্তি নেই। কিন্তু তা না করে ভারত পুশইনের নামে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতিকে অশান্ত করে তুলেছে। বাংলাদেশ সীমান্তে ভারতের সব ধরনের উসকানি বন্ধ করতে হবে। একইসঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত দেশপ্রেমিক বিজিবিকে সহায়তার জন্য স্থানীয় জনসাধারণকে সদা সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন নেতারা।

বৈঠকে সভাপতিত্ব করেন নায়েবে আমির আহমদ আলি কাসেমী। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ ফরিদ, জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মো. আবদুল জলিল, মিজানুর রহমান, কাজী মিনহাজুল আলম, আবু সালেহীন, আমিনুর রহমান ফিরোজ, ডা. রিফাত মালিক, জহিরুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, শায়খুল ইসলাম, তাওহীদুল ইসলাম তুহিন, ডা. আবদুর রাজ্জাক আসাদ, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, আজিজুল হক, সাইফুদ্দিন আহমদ খন্দকার, নুর হোসেন, ফারুক আহমদ ভূঁইয়া, মো. আবুল হোসেন, আজিজুল হক, আমির আলী হাওলাদার, রফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X