কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছিলেন’

বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড, সদর উপজেলার শায়েস্তাবাদ ও টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড, সদর উপজেলার শায়েস্তাবাদ ও টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (০১ জুন) বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড, সদর উপজেলার শায়েস্তাবাদ ও টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে বিএনপির সাধারণ নেতাকর্মীর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালনে ৪ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে পৃথক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে প্রথম স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিল, তারা এই দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিল।

তিনি আরও বলেন, সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকার এমনকি ধর্মীয় অধিকার হরণ করে দেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ভুলূন্ঠিত করা হয়েছিল। সেখান থেকে শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে উদ্ধার করেছিলেন।

বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নাম করে গত সাড়ে ৯ মাসে যা করেছে, তাতে দেশের মানুষ আশাহত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সরকারের বাস্তবমুখী অনভিজ্ঞতার কারণে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন এগুচ্ছে না।

২৫ নং ওয়ার্ডে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ঈশতীর সভাপতিত্বে এবং নগর ছাত্রদল নেতা ইউসুফ আলী বাপ্পির সঞ্চালনায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর রহমান উজ্জ্বল, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ।

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল কবির ফরহাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনসহ অন্যরা।

টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে বিএনপি'র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা কেএম মনির ও জাহিদুল ইসলাম শাকিলের যৌথ সঞ্চালনায় ইউনিয়নের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

বিশ্বকাপের আগেই পুরস্কার জিতলেন মেসি

বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

কলাটি কত নম্বরের সুতা দিয়ে বাঁধা হয়েছে?

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

ঢাকায় ২ দিনব্যাপী সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

মিথিলার সাফল্যে উচ্ছ্বসিত মাহি

জামিনে মুক্তি পেয়েও ফের জেলগেটে আটক আওয়ামী লীগ নেতা

অস্ট্রেলিয়া সিরিজের আগেই গুরুকে হারালেন নাহিদ-মোস্তাফিজরা

১০

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ভিজিটের ঘোষণা চিকিৎসকের

১১

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

১২

বাজেট : সংখ্যা নয়, বদলাতে হবে অর্থনৈতিক চিন্তার কাঠামো

১৩

ছবিতে প্রথম দেখায় কী দেখলেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

১৪

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

১৫

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

১৬

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

১৭

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

১৮

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

১৯

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

২০
X