কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পাওয়ার আশা সবার’

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য দেন এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য দেন এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি : কালবেলা

বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে আমরা জাতীয় নির্বাচন চাই। এই দাবি দেশের প্রায় সব রাজনৈতিক দলের। সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে আমরা যেন তারেক রহমানকে পাই, সেই আশা-প্রত্যাশা আমাদের সবার মধ্যে আছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের কেউ কেউ নির্বাচন বিলম্বের পাঁয়তারা করছে। তাদের সেই পাঁয়তারা যাতে ভেস্তে যায়, কোনো ষড়যন্ত্র যাতে কার্যকরী করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

সোমবার (২ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ-অসহায়দের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাসাসের যুগ্ম আহ্বায়ক গীতিকার ইথুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বাদল, জাসাস নেতা খালেদ এনাম মুন্না প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ জুলাই থেকে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

চেয়ারম্যানের বাড়ির সামনেই বেহাল সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, গান শোনাবেন কাল

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X