কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান হেফাজতে ইসলামের

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, প্রবাসী মুসলমান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (০৪ জুন) সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ঈদুল আজহা ত্যাগ, ইখলাস এবং আল্লাহর আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। এ মহান উৎসবের শিক্ষা হলো, পার্থিব মোহ ও অহংকার বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এই মহান উপলক্ষ আমাদের স্মরণ করিয়ে দেয়, একটি জাতির স্থায়ী কল্যাণ নিহিত রয়েছে ন্যায়পরায়ণতা, একতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার মধ্যে।

আমিরে হেফাজত এবং মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকার নতুন মুদ্রিত বিশ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি সংযোজন করেছে; যা ৯২ শতাংশ মুসলমানের আবেগ-অনুভূতির পরিপন্থি ও জাতিগত ধর্মীয় চেতনাকে উপেক্ষা করার শামিল।

নেতৃদ্বয় এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রতীকসমূহে ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতিফলন থাকা অপরিহার্য। এ ধরনের সিদ্ধান্ত দেশবাসীর বিশ্বাসে আঘাত হানে এবং জাতীয় ঐক্য বিনষ্টের পথ সুগম করে।

নেতৃদ্বয় বলেন, ঈদুল আজহার উৎসবমুখর সময়ে ছেপে আসা নতুন নোটে এই নকশা দেখে আমরা যারপরনাই হতাশ এবং ব্যথিত হয়েছি।

আমরা মনে করি, এর মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয় ও আত্মমর্যাদার সাথে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর নেপথ্যে কারা জড়িত, তাদের চিহ্নিত করে সুস্পষ্ট জবাবদিহিতা এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, আমরা আশা করব–অন্তর্বর্তী সরকার অনতিবিলম্বে বিতর্কিত এই নোটের নকশা বাতিল ঘোষণা করবে, এবং জরুরি ভিত্তিতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধা রেখে নতুন নকশা প্রণয়ন করবে। নেতৃদ্বয় এ বিষয়ে দেশের ইসলামী মূল্যবোধ সম্পন্ন সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান।

পরিশেষে আমিরে হেফাজত এবং মহাসচিব চলমান সময়ে ইসলাম ও দেশ রক্ষায় সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X