কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০১:১৪ এএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ভালো আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন : মির্জা ফখরুল

খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন এবং তিনি দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (৭ জুন) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আজকে আমাদের জন্য আনন্দের মুহূর্ত, আনন্দক্ষণ। আমাদের নেত্রী যাকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি এবং অনেক সফলতা অর্জন করেছে বিএনপি তার নেতৃত্বে…যিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমরা স্বাভাবিকভাবে নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি।

বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টি দেখতে পাই যে, গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন- গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থায় ঠিক সেই ভাবে কোনো রাষ্ট্রে উপকার করতে পারে না। আমরা সেই নেত্রীর সঙ্গে দেখা করেছি… সবাই সন্তুষ্ট চিত্রে ফিরে যাচ্ছি। আরও সিনিয়র নেতারা আছেন তারা দেখা করবেন।

তিনি আগের চেয়ে ভালো আছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, এটুকু জানাতে চাই, তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ইনশাআল্লাহ ভালো আছেন। তিনি আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের ঈদ মোবারক জানিয়েছেন, দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন এবং সবাইকে তার জন্য, দেশের জন্য দোয়া করতে বলেছেন।

এর আগে, রাত সাড়ে ৮টায় ফিরোজায় প্রবেশ করেন বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন।

স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের পর দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, আফরোজা খানম রিতা প্রমুখ দলের প্রধানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X