কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১১:২৬ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যা থাকছে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যা থাকছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ১ সেপ্টেম্বর (শুক্রবার)। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো।

কর্মসূচির মধ্যে আছে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে আলোচনাসভা। সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতাসহ বরেণ্য বুদ্ধিজীবীরা।

এ ছাড়া বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। র‌্যালিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, দলের কেন্দ্রীয় এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

অনুরূপভাবে সারা দেশের ইউনিটগুলোতে নিজ নিজ সুবিধানুযায়ী ১ সেপ্টেম্বর দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ইউনিটগুলো নিজেদের সুবিধাজনক সময়ে অনুযায়ী আলোচনাসভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে উল্লিখিত কর্মসূচিসমূহ সফল করার জন্য অনুরোধ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১০

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১১

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১২

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৪

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৫

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৮

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

২০
X