কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডন বৈঠক গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : রিজভী

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

লন্ডনে অনুষ্ঠিতব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠককে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, এই বৈঠকটি আগামী নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।

রিজভী বলেন, শেখ হাসিনার ‘ষোলো আনা প্রভুত্ব’ এবং ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় খড়কুটো কুড়াতে হচ্ছে’ এমন পরিস্থিতিতে তারেক-ইউনূসের এই বৈঠক অত্যন্ত জরুরি। তিনি জোর দিয়ে বলেন, ‘আগামীকালের বৈঠকে নির্বাচন সংস্কার ও অনাদিকাল পর্যন্ত গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতারা ‘উন্নয়নের নামে’ যে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, সেই বিষয়টি আড়াল করতেই তারেক-ইউনূস বৈঠক নিয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে। তিনি সাইফুজ্জামানের সম্পদের বিষয়টি সামনে এনে বলেন, নিজেদের অপকর্ম আড়াল করার জন্যই এই অপপ্রচার। রিজভী আহমেদ পাচারকৃত অর্থ নিয়ে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাসকারীদের বিচারের দাবি জানান।

আলোচনার একপর্যায়ে তিনি বিদেশি নাগরিকদের বাংলাদেশি বলে ভারত কর্তৃক ‘পুশইন’ করার বিষয়টিও উল্লেখ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X