কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৫:০৬ এএম
অনলাইন সংস্করণ

লন্ডন বৈঠক রাজনৈতিক অচলাবস্থা দূর করবে : সাইফুল হক

কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ। ছবি : কালবেলা
কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, লন্ডনে সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন কেন্দ্রিক অচলাবস্থা ও সন্দেহ-অবিশ্বাস অনেকখানি দূর হবে বলে আশা করা যায়।

শনিবার (১৪ জুন) সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সাইফুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সম্মানজনক প্রস্থানের রাস্তা সুগম হলো বলে ধরে নেয়া যেতে পারে। আপাতত রাজনীতির গুমোট পরিস্থিতির যেমন অবসান হতে পারে, তেমনি সরকারেরও বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ার আশঙ্কাও কিছুটা কমতে পারে।

সাইফুল হক লন্ডন বৈঠকে দুই নেতার আলোচনার বিষয় রাজনৈতিক দল ও দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার আহ্বান জানান। একইসাথে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও গুরুত্বপূর্ণ অংশীজনদেরদের সাথেও কার্যকরী বোঝাপড়া বাড়াতেও সরকারের প্রতি আহ্বান জানান।

পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষের অধিকার ও মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালবাসা নিয়ে আগামী দিনগুলোতেও আপসহীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে।

এতে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক। সংহতি জানান গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুর নূর।

সমাবেশের পর প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়; শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা/উপজেলা পর্যায়েও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X