কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

বৈঠকে প্রতিনিধিদল জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতি, গঠন কাঠামো, কার্যক্রম ও তৃণমূল পর্যায় পর্যন্ত অবস্থান এবং বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে অবগত হয়ে ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখবে বলে প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে প্রতিনিধিদলটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলে ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এনজিও ‘নো পিস উইদাউট জাস্টিস’-এর সেক্রেটারি জেনারেল নিকোলো ফিগা তালামাঙ্কা, ইন্টারন্যাশনাল লইয়ার অ্যান্ড অ্যাকাউন্টাবিলিটি এক্সপার্ট পাসকাল টারলান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল’ এক্সপার্ট অ্যান্ড এক্স ডাইরেক্টর অব অ্যামনেস্টি ইন্টারনাশনাল আব্বাস ফয়েজ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১০

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১১

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১২

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৩

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৫

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৭

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৮

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৯

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

২০
X