সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত কী হিন্দুদের স্বর্গের টিকিটও দেবে : সেলিম জাহাঙ্গীর

সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গাপূজা-উত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সেলিম জাহাঙ্গীর। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গাপূজা-উত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সেলিম জাহাঙ্গীর। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সেলিম জাহাঙ্গীর বলেছেন, তোমরা একবার মুসলমানের কাছে বলো, বেহেশতের টিকিট নিতে হলে আমাদের জামায়াতে ইসলামে আসা লাগবে। হিন্দুদের কাছে গিয়ে কী বলবে, স্বর্গের টিকিটও আমরা দেব?

রোববার (০৫ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের তাড়াশ রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা-উত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সনাতন সংস্থা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পৌর পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এ পুনর্মিলনীর আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম জাহাঙ্গীর জামায়াতের সমালোচনা করে আরও বলেন, যখন ব্রিটিশের কাছ থেকে বিভক্ত হতে চাইলাম, সেদিনও মওদুদী সাহেবের জামায়াতের বিরোধিতা করেছিল; কিন্তু তাদের বিরোধিতায় কিছু আসে যায়নি। ভারত-পাকিস্তানও স্বাধীনতা পেয়েছে। জামায়াত দালালি করে ঠেকাতে পারেনি।

তিনি বলেন, ১৯৭১ সালে আমাদের বাঙালি জেগে উঠল। সে সময় আমাদের যুবক ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সম্মুখ যুদ্ধে নেমেছিল। দেশ স্বাধীন করেই তারা ঘরে ফিরেছিল। সেদিনও যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, হিন্দুদের বাড়ি দেখিয়ে তাদের বাড়িতে আগুন দিয়েছিল। আজকে তারা সাধু সেজে তাদের মনোগ্রাম থেকে আল্লাহর নাম মুছে দিচ্ছে। যাতে মানুষ বোঝে যে আমরা আর আগের মতো নেই। ওই ছবিতে নাম মোছা না মোছা নিয়ে কিছু আসে যায়, যদি চরিত্র না বদলায়।

তিনি আরও বলেন, দলের নাম জামায়াতে ইসলামী, তারা আবার হিন্দু শাখা করতেছে। তোমরা একবার মুসলমানের কাছে বলো, বেহেশতের টিকিট নিতে হলে আমাদের জামায়াতে ইসলামে আসা লাগবে। হিন্দুদের কাছে গিয়ে কী বলবে, স্বর্গের টিকিটও আমরা দেব। তোমাদের বলতে চাই, পৃথিবীর কয়টা দেশে জামায়াতে ইসলাম আছে। পাকিস্তান-বাংলাদেশ আর ভারতে কিছুটা আছে। তাহলে এই তিন দেশের বাইরে যেসব মানুষ আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এরা কি বেহেশতে যাবে না?

সেলিম জাহাঙ্গীর বলেন, আজকে এখানে বলে দিলাম, আর কোনো তাড়াশ থানার মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না। আমরা যেমন মঞ্চে রাজনীতি করি, তোমাদেরও সেখানে ফিরে আসতে হবে। ভন্ডামি বাদ দিতে হবে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইসলামিক জলসা হবে। মঞ্চসহ কবরস্থান-মসজিদে যেসব জলসা হবে, কোথাও রাজনৈতিক বক্তব্য দিতে দেওয়া হবে না। রাজনৈতিক মঞ্চেই রাজনীতি নিয়ে বক্তব্য দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষমডাঙ্গা বালিকা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ খগেন্দ্রনাথ মাহাতো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর টুটুলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন গোস্বামী, সনাতন সংস্থার সহসভাপতি সনাতন দাশ, সাধারণ সম্পাদক মৃদুল সরকার, আদিবাসী নেতা সুশীল মাহাতো, ধীরেন বসাক, বাসুদেব ওঁরাও, পরেশ মাহাতো, বিচিত্রা রানী, সনজিত মাহাতো প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X