কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি নাছির চৌধুরী হাসপাতালে ভর্তি 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১৬ জুন) রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে (বিএমইউ) তাকে ভর্তি করা হয়েছে ৷

নিউরোলজিস্ট অধ্যাপক ডা. এম বাহাদুর আলী মিয়ার তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে।

তার সঙ্গে থাকা সাবেক ছাত্রনেতা রুদ্র মিজান বলেন, নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে অল্পদিনের মধ্যেই তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে ডাক্তাররা আশ্বস্ত করেছেন৷ প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য আমরা শিগগিরই তাকে বিদেশে নিয়ে যাব।

উল্লেখ্য, সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লার সাবেক এমপি, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন থেকে অসুস্থ। কয়েক বছর আগে তিনি স্ট্রোক করেন। স্বজনরা জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। নিয়মিত চিকিৎসা পেলে তিনি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X