কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে রাত পৌনে ৮টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি।

লন্ডন থেকে চিকিৎসা নিয়ে আসার পর এই প্রথম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হলো। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের প্যারামিটারগুলো ঠিক আছে কিনা, সেগুলো পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।

হাসপাতালে নেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত বছরের ১২ সেপ্টেম্বর। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন ওই বছরের ১৮ সেপ্টেম্বর। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন যান লিভার সিরোসিস, কিডনি, হার্টসহ নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, বয়স বিবেচনায় খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি। তিন মাস পর গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১০

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১১

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১২

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৩

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৪

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৫

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৬

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৭

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৮

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৯

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

২০
X