কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিদের হাতে নয়, ক্ষমতার ট্রাম্প কার্ড জাপার হাতে : বাবলা

জাপা আয়োজিত কর্মী সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : কালবেলা
জাপা আয়োজিত কর্মী সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : কালবেলা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধরনা দেয়। কিন্তু ক্ষমতায় নেওয়ার মালিক এই দেশের জনগণ। যারা লাঙ্গলে ভোট বিপ্লব ঘটানোর জন্য অপেক্ষায় রয়েছে। তাই বিদেশিদের হাতে হয়, বরাবরের মতো এবারও ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড জাতীয় পার্টির হাতে।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকার কদমতলী থানার জুরাইন বিড়ি ফ্যাক্টরি সড়কে ৫২ ও ৫৩নং ওয়ার্ড জাপা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে এ কথা জানিয়ে সমাবেশে বাবলা বলেন, জনগণের ভোটে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।

৫৩নং ওয়ার্ড জাপা সভাপতি এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, কদমতলী থানা জাপার সহসভাপতি জুয়েল ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন মিন্টু, পারুল আক্তার প্রমুখ।

পার্টি অবশ্যই অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও সহিংসতা মুক্ত জাতীয় নির্বাচন চায় এ কথা উল্লেখ করে বাবলা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সু-পরামর্শ আমাদের সহায়ক হতে পারে। তবে আমরা দেখছি, জাতীয় নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা খেলাধুলা চলছে। বহু পরাশক্তিধর রাষ্ট্র নির্বাচন নিয়ে নানা প্রেসক্রিপশন দিচ্ছে। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের যদি কারো প্রেসক্রিপশনে চলতে হয়, তা হবে জাতির জন্য লজ্জাজনক।

তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মানুষ অবশ্যই উন্নয়ন চায়, তবে তার আগে পেটে ভাত চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X