কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৬:৪৮ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি জনগণের দলে পরিণত হয়েছে : মিন্টু

রাজধানীর উত্তরায় বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরায় বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি এখন শুধু একটি রাজনৈতিক দল নয়, নেতাকর্মীদের গণ্ডি পেরিয়ে বিএনপি এখন জনগণের দলে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর উত্তরায় বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে। একইসঙ্গে রাষ্ট্র সংস্কারও গুরুত্বপূর্ণ। তবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি বরাবরই সংস্কারে বিশ্বাসী। এ কারণে বিএনপি অনেক আগেই ৩১ দফা কর্মসূচি দিয়েছে। বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র সংস্কারে মনোযোগ দিবে।

তিনি বলেন, দেশের জনগণের সার্বিক খোঁজখবর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা দিয়েই বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী আধুনিক দেশ হিসেবে গড়ে তোলা হবে।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ‘মব জাস্টিস’ করা হচ্ছে। দ্রুত এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপি মব কালচারে বিশ্বাস করে না।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা থাকা প্রয়োজন তার সবই রয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও এই ৩১ দফা নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তা থেকে রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। ৩১ দফা কর্মসূচি তার প্রতিফলন, যা ইতিমধ্যে সারাদেশে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এবিএমএ রাজ্জাক, উত্তরের সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক, দক্ষিণখান থানার সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ, উত্তরা-পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এফ ইসলাম চন্দন, বিমানবন্দর থানা জাসাসের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান পলাশ প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X