কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ তৈরিতে ব্যর্থ হলে অন্ধকারের অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে : প্রিন্স

রাজধানীতে  সিপিবি আয়োজিত সমাবেশ। ছবি : কালবেলা
রাজধানীতে সিপিবি আয়োজিত সমাবেশ। ছবি : কালবেলা

লুটেরা দুর্বৃত্তদের শাসনের অবসান ছাড়া দেশবাসীর মুক্তি নেই- এমন মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, লুটেরা শাসকরা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। ভোটাধিকার লুট করেছে। লুটেরা দুর্বৃত্তদের শাসনের অবসান ছাড়া দেশবাসীর মুক্তি নেই। এজন্য চলমান দুঃশাসন হটিয়ে ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নিতে হবে। নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় বসাতে হবে।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) মিরপুর-কাফরুলে পদযাত্রা ও কাফরুল থানার ভিশন মোড়ে সিপিবি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সিপিবি কাফরুল থানার সভাপতি আলী কাউসার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি ঢাকা মহানগর উত্তর সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূও, সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন, রাসেল ইসলাম সুজন, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, খন্দকার হীরকুজ্জামান হীরক।

প্রিন্স বলেন, গণতন্ত্রহীনতার সুযোগে বিদেশি আধিপত্যবাদী অপশক্তি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে নানা ফায়দা লুটার চেষ্টা করছে। নীতিহীন, লুটেরা ও ব্যক্তি-গোষ্ঠীর স্বার্থরক্ষাকারী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকতে ও ক্ষমতায় যেতে এদের দেন-দরবারে সায় দিচ্ছে। ক্ষমতাসীনদের কথায় বেরিয়ে আসছে, ক্ষমতায় থাকতে বা ক্ষমতায় যেতে নাকি দেশের স্বার্থ বিসর্জন দিতে হয়। এসব হলো নীতিহীন রাজনীতির দেউলিয়াপনা। এদের কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়।

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু , গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ তৈরি ও নির্বাচন করতে ব্যর্থ হলে অন্ধকারের অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। সুযোগ পেলে এরা অগণতান্ত্রিক পরিবেশ দীর্ঘায়িত করবে। ফলে সাধারণ মানুষের জীবন আরও দুঃসহ হয়ে উঠবে। দুঃশাসন নতুন মাত্রা পাবে, মানুষের মুক্তি আসবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১০

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১১

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১২

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৪

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৫

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৬

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৮

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৯

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

২০
X