কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়- প্রস্তাবে রাজি বিএনপি, তবে...

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত।

বুধবার (২৫ জুন) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না এই প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) গঠন গঠনের সঙ্গে দলটি একমত নয়। এটি হলে নির্বাহী বিভাগের ক্ষমতাকে খর্ব করার একটা সুযোগ তৈরি হয়। তাই এধরনের কিছু করা হলে আমরা সেই প্রস্তাবটি মেনে নিতে পারব না।

একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, তা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সংবিধান সংস্কার কমিশন। প্রস্তাবে বলা হয়, এক ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন।

একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না—সংবিধানে এ রকম বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। মঙ্গলবার (২৪ জুন) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দলটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে একমত পোষণ করবে না।

বৈঠক সূত্রে জানা যায়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গত কয়েক দিনের আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনি

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : চেয়ারম্যান

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

কক্সবাজারে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

১০

উন্নয়ন বরাদ্দের তালিকায় অস্তিত্বহীন মসজিদ, বিএনপি নেতাকে শোকজ

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১২

দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে : স্টেফান লিলার

১৩

ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

১৫

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসি প্রত্যাহার, মামলার প্রস্তুতি

১৬

এনসিপির এক কমিটির কার্যক্রম স্থগিত

১৭

নির্বাচনের আগেই তারা আমাকে হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল

১৮

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

১৯

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

২০
X