কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

চীন সফরে তৃতীয় দিনে ব্যস্ত সময় পার করল বিএনপির প্রতিনিধিদল

চীন সফরে বিএনপির প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত
চীন সফরে বিএনপির প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

চীন সফরের তৃতীয় দিন বুধবারও (২৫ জুন) ব্যস্ত সময় পার করে বিএনপির ৯ সদস্যের প্রতিনিধিদল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলটি চায়না কমিউনিস্ট পার্টি সানঝি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি, সানঝি প্রদেশ পিপলস কংগ্রেস ঝাও ইয়েডি’র সঙ্গে বৈঠক করে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা, হাইটেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

দ্বিপাক্ষিক আলোচনা শেষে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজে আপ্যায়িত করেন ঝাও ইয়েডি।

এর আগের দিন মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও-এর বৈঠক হয়।

এই বৈঠকের পর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চীন সফররত বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ প্রকাশ করেছেন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও। তিনি এক চীন নীতির ব্যাপারে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

লি জিয়াং ঝাওয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, চীন তথা বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) যুগান্তকারী ও অবিশ্বাস্য। এ কারণে বিএনপির পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানানো হয়। বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান– সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরে বিএনপির প্রতিনিধিদল তাদের সম্মানে সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইয়ানের আয়োজনে মধ্যাহ্নভোজে যোগ দেন।

গত সোমবার থেকে চীন সফরে রয়েছে বিএনপির প্রতিনিধিদল। মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X