কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার ক্ষোভকে ‘মব’ বলা ফ্যাসিস্টদের ষড়যন্ত্র : হেফাজতে ইসলাম

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে ‘মব’ বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র দেখছেন বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে বলেন, সারা দেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত জুলাইয়ের ছাত্র-জনতার গণপ্রতিরোধ জারি থাকবে। কেননা, জুলাইয়ের ঐক্যবদ্ধ বিপ্লবী ছাত্র-জনতার সম্মতির ভিত্তিতে ফ্যাসিবাদ নির্মূল করার দায়িত্ব নিয়ে এসেছে গণঅভ্যুত্থানের সরকার।

কিন্তু দুঃখজনকভাবে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অনেকে এখনো গ্রেপ্তার হয়নি। এদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু এক্ষেত্রে তাদের ব্যর্থতা থাকলেও জুলাইর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা চুপ করে বসে নেই। সরকার ও প্রশাসন যেখানে ব্যর্থ, সেখানেই জুলাই বিপ্লবের অতন্দ্রপ্রহরী ছাত্র-জনতা এগিয়ে আসবে।

মাওলানা আজিজুল হক বলেন, ভুলে গেলে চলবে না, এই অন্তর্বর্তী সরকারের ওপর ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের ষড়যন্ত্রমূলক ঝড়-ঝাপটাগুলো ঠেকিয়েছে বিপ্লবী ছাত্র-জনতাই। আজকে ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী ভূমিকাকে ‘মব’ বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। তাছাড়া ভবিষ্যতেও যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে, তাদের জন্যও জুলাইর ছাত্র-জনতা অশনিসঙ্কেত।

সে কারণে জুলাইর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র আরো বিস্তৃত হচ্ছে। এই ষড়যন্ত্র ঠেকাতে ছাত্র-জনতাকে সব বিভেদ-বিভক্তি এড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা নাহলে অদূর ভবিষ্যতে নব্য ফ্যাসিবাদ সুযোগ বুঝে তাদের ঘাড় মটকে দেবে।

তিনি বলেন, ২০১৩ সালে এ দেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা শাপলা চত্বরে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধের জাগরণ ঘটিয়েছিল। ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনেও এ দেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন দিয়ে রুখে দাঁড়িয়েছিল। তাদের অনুপ্রেরণায় চব্বিশে এসে ছাত্রদের নেতৃত্বে তৌহিদি জনতাসহ সর্বস্তরের জনগণ এক মহাকাব্যিক গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পতন ঘটায়।

সেই গণঅভ্যুত্থান সফল হলেও জুলাই বিপ্লব এখনো অধরা। জুলাই বিপ্লব বাস্তবায়নসহ সারা দেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত জুলাইর বিপ্লবী ছাত্র-জনতার গণপ্রতিরোধ জারি থাকবে ইনশাআল্লাহ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X