কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৮:১৬ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

৭১ টিভির সাংবাদিককে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে ফেসবুকে নিজের আইডিতে ‘ক্ষমা প্রার্থনা’ শিরোনামে এক পোস্টে এ ক্ষমা চান তিনি।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে, যা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।’

তিনি আরও বলেন, ‌‘যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের অনুভূতির প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে এবং আমি জনগণের সংগ্রামের প্রতি আমার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

সম্প্রতি জুলাই অভ্যুত্থানে ৭১ টিভির ভূমিকা সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক জুলাইয়ে আমাদের সঙ্গে একীভূত হয়েছিল।’

এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।

শনিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রশ্ন তুলে জানতে চেয়েছেন, “এই ‘আপনাদের’ বলতে আপনি কাদের বুঝিয়েছেন? এবং এই সিনিয়র সাংবাদিকরা কারা? তাদের নামগুলো কী?”

রিফাত বলেন, ‘যদি একটু কষ্ট করে বলতেন। গোটা জুলাইজুড়ে একাত্তরের কোনো সিনিয়র সাংবাদিক আমার/আমাদের সাথে ছিল বলে আমার মনে পড়ে না।’

তিনি আরও প্রশ্ন তোলেন, “একদিকে বলবেন, ‘মিডিয়ার ফ্যাসিবাদ তাড়াও’, আর অন্যদিকে বলবেন ‘একাত্তরের সিনিয়র সাংবাদিকরা আমাদের পাশে ছিলেন’। একই অঙ্গে এত ভিন্ন রূপ কেন?”

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X