কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরের ঘটনার সঙ্গে ছাত্রদলের সংশ্লিষ্টতা নেই : ছাত্রদল সম্পাদক

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনার সাথে বিএনপি বা ছাত্রদলের কারো কোনো ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রোববার (২৯ জুন) ফেসবুকে করা এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে নাছির উদ্দীন লিখেন, কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে একজন নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সমগ্র দেশবাসী ক্ষুব্ধ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট জনৈক ফজর আলীও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মী হিসেবে তথ্য প্রমাণ উঠে এসেছে। এই অমানবিক ঘটনার সঙ্গে বিএনপি বা ছাত্রদলের কারো কোনো ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল না।

কিন্তু আমরা লক্ষ্য করলাম, ওই ঘটনাকে বিকৃত করে মধ্যরাতে জামায়াত-শিবির চক্র বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় শিবির নেতা সাদিক কায়েম এবং ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ; যারা গণঅভ্যুত্থানের পরে ছাত্রলীগের নেতা থেকে শিবির নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখনো তাদের গুজব আর সজীব ওয়াজেদ জয়ের গুজবের ভাষা একই।

শিবির নেতারা বিএনপির নাম জড়িয়ে ধর্ষণের গুজব ছড়িয়ে বিএনপি নেতাকর্মীদের চরিত্রহনন করার চেষ্টা করেছে। বিএনপির কর্মীদের বিরুদ্ধে মব উসকে দিতে চাইছে। তাদের গুজবসন্ত্রাস ধরা পড়ার পরেও ভুল স্বীকার করে কোনো অনুতাপ প্রকাশ করেনি।

গুজব রটনা ছাত্রশিবিরের মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ছাত্রশিবির গুজবসন্ত্রাস নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাদের এই রোগ ছোঁয়াচে রোগের মতো নতুন নতুন অনেক দলের মধ্যেও প্রবেশ করেছে। ছাত্রশিবির মিথ্যা ও অপতথ্যের আশ্রয় নিয়ে রাজনীতির পরিবেশ দূষিত করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারীর প্রতি সব ধরনের সহিংসতা, শ্লীলতাহানি, ধর্ষণসহ সব ধরনের নারী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। আমরা সব ধরনের নারী নির্যাতনের বিচার দাবি করছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X