কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

কারো স্বার্থে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না : গণতন্ত্র মঞ্চ

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা। ছবি : কালবেলা

ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। ছয় দলীয় এই জোট বলেছে, কারো স্বার্থে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না।

বৃহস্পতিবার (০৩ জুলাই) রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা এ কথা বলেন।

বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অনেক ত্যাগের বিনিময়ে একটি গণঅভ্যুত্থান হয়েছে। সেখানে বহু মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হয়েছিল, তার বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটি সংস্কার কমিটি করেছে এবং তারা কাজ করছে। এখন ন্যূনতম ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে হবে। মানুষ আর কোনো স্বৈরাচার সরকার দেখতে চায় না। তারা একটি মানবিক রাষ্ট্র দেখতে চায়।

তিনি বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে কাজ করে যাচ্ছি। গণতন্ত্র মঞ্চ বিগত কয়েক বছর জনগণের অধিকার আদায়ে জনগণের পাশে থেকে লড়াই-সংগ্রাম করেছে, ভবিষ্যতেও গণতন্ত্র মঞ্চ মানুষের কল্যাণে কাজ করে যাবে।

পরে জুলাই অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় গণতন্ত্র মঞ্চের ত্যাগ, অবস্থান ও প্রত্যাশা দেশবাসীর কাছে তুলে ধরতে জুলাই-আগস্ট মাসব্যাপি মঞ্চের কর্মসূচি ঘোষণা করেন সাইফুল হক। আগামী ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, ১৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে কর্মসূচি পালন করা হবে। এছাড়া আগস্ট মাসের মধ্যেই সুবিধামতো সময় এবং স্থানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনী করা হবে।

ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিমের পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির স্থায়ী কমিটির সদস্য কে এম জাবির, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র মো. আবদুল কাদের। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেএসডির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বিপ্লবী ওয়াকার্স পার্টির কার্যকরী পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, ভাসানী জনশক্তি পার্টির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X