কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অনির্বাচিত সরকার দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়: মুরাদ 

আলোচনা সভায় ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
আলোচনা সভায় ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

অনির্বাচিত সরকার দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার ধামরাই উপজেলার বাইশকান্দা ও ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাইশকান্দা ইউনিয়নের দলীয় কার্যালয় ও ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ অফিসে এই সভা হয়।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, নির্বাচিত সরকারের উদ্যোগ ছাড় কোনো সংস্কার টেকসই হবে না। দেশের স্থিতিশীলতার জন্যও জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের বিকল্প নেই। অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থার দাবি জানিয়ে তিনি বলেন, ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। দেশের মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে, তারা আর বিলম্ব চায় না।

মুরাদ বলেন, এবারের গণঅভ্যুথান শুধু এক মাসের আন্দোলনের ফসল নয়। ১৭ বছর নির্যাতন, হামলা-মামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে যে বিপ্লবের চেতনা ধারণ করেছে মানুষ, তারই ধারাবাহিকতায় ৫ আগস্ট গণঅভ্যুথান হয়েছে।

বাইশকান্দার সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আরফান আলী। ভাড়ারিয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস আহম্মদ। বক্তব্য দেন স্থানীয় নেতা আবু তাহের মুকুট, লোকমান দেওয়ান, আনসার আলী, আব্দুস সালাম, এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনজুরুল কবির, আবুল কালাম আজাদ, শহীদুর রহমান শহীদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১০

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১১

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১২

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৩

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৪

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৫

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৬

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৭

আ.লীগ নেতা কারাগারে

১৮

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৯

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

২০
X