বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে : শাহাদাত সেলিম 

বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ শাহজাহান আলী সুয়েজের নেতৃত্বে কয়েকজন রাজনৈতিক কর্মীর বাংলাদেশ এলডিপিতে যোগদান উপলক্ষে কথা বলেন শাহাদাত হোসেন সেলিম। ছবি : কালবেলা
বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ শাহজাহান আলী সুয়েজের নেতৃত্বে কয়েকজন রাজনৈতিক কর্মীর বাংলাদেশ এলডিপিতে যোগদান উপলক্ষে কথা বলেন শাহাদাত হোসেন সেলিম। ছবি : কালবেলা

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেছেন, দীর্ঘ ১৬-১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে অবাধ জাতীয় নির্বাচন দেখার প্রতীক্ষায়। একটি প্রজন্ম কখনো ভোটই দিতে পারেনি। দেশের মানুষ যখন একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে, তখন কোনো-কোনো দল স্থানীয় সরকারের নির্বাচনের জন্য পাঁয়তারা করছে। এটি নিঃসন্দেহে জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত হিসেবে মনে করি।

শুক্রবার (০৪ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ’র সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ শাহজাহান আলী সুয়েজের নেতৃত্বে কয়েকজন রাজনৈতিক কর্মীর বাংলাদেশ এলডিপিতে যোগদান উপলক্ষে তিনি এসব কথা বলেন। সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, সংস্কার নিয়ে আলোচনা একটি পর্যায়ে এসেছে। রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে সব দলকে সংস্কারের পথে এগিয়ে যেতে হবে। অন্যথায় ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা আবারও সুযোগ নিতে চাইবে। ইতোমধ্যে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, এর ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ও জুলাই ঘোষণা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

কোনো কোনো দল নির্বাচন পদ্ধতি হিসেবে কিম্ভূতকিমাকার পদ্ধতিকে সামনে আনছে অভিযোগ করে তিনি বলেন, দেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য রক্ত, প্রাণ দিয়েছে। গণতন্ত্র উদ্ধারের জন্য শত-শত তরুণের প্রাণ গেছে রাজপথে। কোনো কিম্ভূতকিমাকার পদ্ধতিকে দেখার জন্য নয়। যারা এই বিষয় আলোচনায় তুলছে তাদের লক্ষ্য আদৌ নির্বাচন কি না, এই প্রশ্ন দেশের মানুষের রয়েছে। দেশের মানুষ ও গণতান্ত্রিক শক্তিগুলো কোনো অবস্থাতেই এই চক্রান্তে পা দেবে না।

দলে যোগ দিয়ে মোহাম্মদ শাহজাহান আলী সুয়েজ আশা করেন, আমৃত্যু তিনি গণতন্ত্র ও দেশের কল্যাণে কাজ করবেন। গণতান্ত্রিক উত্তরণ ও দেশের উন্নয়নে নিজের অংশগ্রহণকে আরও তরান্বিত করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটো, অতিরিক্ত মহাসচিব এম এ বাশার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X