কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে টালবাহানার জবাব রাজপথে দেওয়া হবে : মুরাদ

মতবিনিময় সভায় বসে আছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : সৌজন্য
মতবিনিময় সভায় বসে আছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : সৌজন্য

জাতীয় নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে কয়েকটি দলের বক্তব্যে ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের জবাব রাজপথে দেওয়া হবে।

শনিবার (৫ জুলাই) ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ও সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আলাদা মতবিনিময় সভায় তিনি এসব বলেন। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের এ সভা অনুষ্ঠিত হয় স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, জনগণ গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দমতো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। যে নির্বাচনের জন্যই এত লড়াই, সংগ্রাম, মামলা-হামলা, এত গুম-খুন এখন সেই নির্বাচন নিয়ে টালবাহান শুরু হয়েছে।

তিনি আরও বলেন, গুম,খুন, নির্যাতন ও ভোটাধিকার হরণের জন্য আওয়ামী লীগকে জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের এই কথা মনে রাখা উচিত, বেশি খেলা ভালো না।

সুয়াপুরের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খান। আর সুতিপাড়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় নেতা রমিজুর রহমান চৌধুরী রুমা। বক্তব্য দেন আবু তাহের মুকুট, লোকমান দেওয়ান, খন্দকার আইয়ুব, ওবায়দুল হক আলাল, আনসার আলী, খলিলুর রহমান, আবুল কালাম আজাদ, শহীদুর রহমান শহীদ, ইবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম মনির প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X