কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেএসডির নেতারা। ছবি : কালবেলা
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেএসডির নেতারা। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অকাতরে জীবন দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে, তাদের আত্মত্যাগ শুধু স্মরণ করার জন্য নয়; তা পূর্ণতা পাবে জনগণের প্রজাতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এই শহীদ মিনারে দাঁড়িয়ে একটি নতুন রাজনৈতিক ইশতেহার ঘোষণা করছি, যা গণতন্ত্র ও জনগণের শাসনের পবিত্র অঙ্গীকারে পরিণত হবে।

শনিবার (৫ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে জেএসডি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, রাষ্ট্র জনগণের রক্ষাকবচ হবে, নিপীড়নের অস্ত্র নয়। রাষ্ট্র পরিচালিত হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক নীতিতে। আর রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে অংশীদারিত্বের গণতন্ত্র। প্রজাতন্ত্র কেবল একটি শব্দ নয়, এটি প্রতিদিনের নৈতিক চর্চা। শহীদদের এই রক্ত আমাদের ঋণ নয়, এই রক্ত আমাদের দায়িত্ব। এই শহীদ মিনার শুধু আমাদের ইতিহাস নয়, এটি আমাদের ভবিষ্যৎ। আমরা শাসন চাই না, আমরা পরিবর্তন চাই। আমরা চাই, জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ভিত্তিক বাংলাদেশ।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেএসডির পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।

জেএসডির বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলের নেতা কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলালসহ আরও অনেকে।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, একেএম মিজান উর রশিদ চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১০

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১১

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১২

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৩

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৪

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৫

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৬

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৭

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৮

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৯

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

২০
X