কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে জিয়ার আদর্শে ফিরতে হবে : হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি : গ্রাফিক্স কালবেলা
হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি : গ্রাফিক্স কালবেলা

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর ছুড়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান শনিবার এক বিবৃতিতে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশবাসী ও জুলাইর বিপ্লবী ছাত্র-জনতাকে আবারও রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

নেতারা বলেন, দেশপ্রেমিক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও নীতিবোধ ধারণ করে বিএনপিকে অবিলম্বে তার অঙ্গ সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে এনে দলীয় চাঁদাবাজি ও খুনোখুনির রাজনীতি বন্ধ করতে হবে। পক্ষান্তরে, অন্তর্বর্তী সরকারকেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীতে দ্রুত মৌলিক সংস্কার করতে হবে। পুলিশ বাহিনীতে ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের বহিষ্কার করে নতুন নিয়োগ দিতে হবে। পুলিশ বাহিনীর আমূল সংস্কার না হলে দেশে চাঁদাবাজি, খুনোখুনি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। আইনশৃঙ্খলার অবনতি হলে তার দায় অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না।

তারা বলেন, আমরা আগেও বলেছি, যেখানে সরকার ও প্রশাসন ব্যর্থ, সেখানেই দেশপ্রেমিক জনতা ও জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা এগিয়ে আসবেন। রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র-জনতাকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

বিএনপির নেতৃত্বের উদ্দেশে তারা বলেন, মরহুম জিয়াউর রহমানের আদর্শ আপনাদের দলে আজ অনুপস্থিত। দলবাজি, চাঁদাবাজি ও খুনোখুনি করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের অমানবিক সংস্কৃতি আমরা পার করে এসেছি। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ গড়ার গণআকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে এসেছে। আলেম সমাজ ও নতুন প্রজন্ম সেই বিপ্লবের প্রধান কারিগর। তাদের বিপ্লবী কণ্ঠ ও অদম্য আবেগ-অনুভূতিকে অবজ্ঞা করার পরিণাম ভালো হবে না।

তারা আরও বলেন, পরিবর্তিত এই নতুন বাংলাদেশে টিকে থাকতে হলে সুস্থ ও মানবিক ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। অন্যথায় নতুন বিপ্লবী প্রজন্ম দেশ ও জাতির স্বার্থে আবারও রাজপথে নামতে দ্বিধা করবেন না।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১১

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১২

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৩

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৪

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৫

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৭

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৮

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৯

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

২০
X