কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষপূর্তির আগেই জাতি আবারও হতাশ হয়েছে : যুবদল সেক্রেটারি

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই জাতি আবারও হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

সোমবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে নয়ন লেখেন, রাজনীতির শিষ্টাচার কিংবা শিষ্টাচারের রাজনীতি- দুয়েরই যেন নির্বাসন ঘটেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার গণধিকৃত রাজনৈতিক সংগঠনের কারণে। ৩৬ জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি রোধে সমাজের বৈষম্যের সব স্তরে সংস্কারের প্রত্যাশা ছিল; আশা ছিল, শিষ্টাচারে, ভাষায় ও নীতিতে আসবে পরিমার্জন। কিন্তু বর্ষপূর্তির আগেই জাতি আবারও হতাশ হয়েছে।

তিনি উল্লেখ করেন, শিষ্টাচারের অভাব এখন নতুন বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষত চিহ্ন হয়ে উঠছে। কারণ, উৎকৃষ্ট শিক্ষার প্রকৃত মানদণ্ড- শিষ্টাচার। তা যদি অশালীনতা ও ঔদ্ধত্যে পর্যবসিত হয়, তবে আমরা কী ধরনের সমাজ নির্মাণ করতে চলেছি?

তিনি লেখেন, জুলাই গণঅভ্যুত্থানের খণ্ডকালীন যোদ্ধারা যদি অশোভন ভাষা ও অহংকারকে শিষ্টাচারের মানদণ্ডে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালিয়ে যান, তবে বহুমাত্রিক গণতন্ত্র কেবল স্বপ্নই থেকে যাবে। ভিন্নমতের প্রতি সহনশীলতা নয়, যদি প্রতিহিংসাই হয়ে ওঠে নতুন নীতি, তবে শালীনতা ও ভদ্রতার ভাষা এক সময় প্রতিশোধের আগুনে রূপ নিতেই বাধ্য। ভদ্রতা যদি দুর্বলতা মনে করা হয়, তবে কঠিন প্রতি-উত্তরই ভবিতব্য।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X