কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আবু সাঈদকে স্মরণ করে জামায়াত আমিরের স্ট্যাটাস

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

প্রথম মৃত্যুবার্ষিকীতে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাঈদকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, ‘আজ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী। ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় তাকে স্মরণ করছি। পাশাপাশি, তার সঙ্গে বুক চিতিয়ে জাতিকে জীবন ফিরিয়ে দিতে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদেরও একইভাবে স্মরণ করছি।‘

তিনি আরও বলেন, ‘তোমাদেরকে কথা দিতে পারি—তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ। তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। জাতি যেন একবার তাদের দিকে ফিরে তাকায়, নিজের দায়িত্ব বুঝে নেয়।’

গত বছরের ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার মৃত্যুর পর দেশের ছাত্র-আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়, যা রাজনৈতিক পরিবর্তনের পথ উন্মুক্ত করে।

এদিকে আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি শোক র‌্যালি বের করে। রোকেয়া বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ে একটি শোক র‌্যালি বের করা হয়। সকাল ১০টায় কালো ব্যাজ ধারণ, শোকযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ‘আবু সাঈদ তোরণ’ এবং পার্ক মোড়ে ‘আবু সাঈদ মিউজিয়াম’-এর উদ্বোধন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১০

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১১

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১২

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৩

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৫

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৬

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৭

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৮

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৯

আত্মসমর্পণ করলেন আমির হামজা

২০
X