কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০২:২৮ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা পরিকল্পিত : বিএনপি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পতিত শেখ হাসিনার সমর্থকরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধ্বংস করার লক্ষ্যে পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির সভায় এই অভিযোগ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি এক বিবৃতিতে জানিয়েছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ সভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের পরিকল্পিত হামলায় চারজন নিহত হওয়ায় তারা গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ কারণেই পতিত শেখ হাসিনার সমর্থকরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের অপচেষ্টায় সমাবেশে হামলা চালিয়েছে। এই হামলার জেরে সরকার ১৪৪ ধারা ও কারফিউ জারি করতে বাধ্য হয়েছে, যা প্রমাণ করে সরকারের অযোগ্যতা ও গণতন্ত্র ধ্বংসের নীলনকশা। বিবৃতিতে রাজনৈতিক দলগুলোকে সতর্কভাবে কর্মসূচি নির্ধারণের আহ্বান জানানো হয়, যেন গণতন্ত্রবিরোধী শক্তিগুলো কোনো সুযোগ নিতে না পারে।

এতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে, একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথ রুদ্ধ করতে চাইছে। তাদের উদ্দেশ্য আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যাহত করা। দেশে মবোক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। অথচ সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর নিষ্ক্রিয়তা এবং অযোগ্যতা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত উপদেষ্টারা গণমাধ্যমে কেবল বক্তব্য দিচ্ছেন; কিন্তু বাস্তবসম্মত ও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ করেছে বিএনপি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে অন্যায়ভাবে জড়িয়ে কিছু রাজনৈতিক দলের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য ও স্লোগান গোটা জাতিকে স্তম্ভিত করেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের তরুণ নেতা তারেক রহমানকে লক্ষ্য করে যেসব অশ্লীল ও অবমাননাকর মন্তব্য-স্লোগান দেওয়া হয়েছে, তা জাতীয়ভাবে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। বিএনপি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বিএনপি বলেছে, এ ধরনের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড শুধু রাজনৈতিক পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করবে না; বরং গণতান্ত্রিক উত্তরণ ও জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকেও বিঘ্নিত করবে। বিএনপি আশা প্রকাশ করছে, সব রাজনৈতিক দল পারস্পরিক সম্মান, মর্যাদা ও সৌহার্দ্য বজায় রেখে দায়িত্বশীল আচরণ করবে এবং এ ধরনের অরাজনৈতিক ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X