কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৩:৩১ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
উত্তরায় বিমান বিধ্বস্ত

আহতদের জন্য জামায়াতের ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা

জামায়াতের লোগো ও দুর্ঘটনায় বিধ্বস্ত বিমান। ছবি : সংগৃহীত
জামায়াতের লোগো ও দুর্ঘটনায় বিধ্বস্ত বিমান। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের জন্য চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

পোস্টে আহতদের চিকিৎসায় দেশের সব চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, আল্লাহতায়ালা আমাদের মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।

এদিকে উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত সবশেষ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, ঢাকা সিএমএইচে ২৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ইউনাইটেড হাসপাতালে দুজন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজন রয়েছেন।

এ ছাড়া এখন পর্যন্ত মোট ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ১০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, সম্মিলিত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) ১৬ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে দুজন, উত্তরা আধুনিক হাসপাতালে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজন রয়েছেন।

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী আকাশে উড়েছিলেন।

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X