কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১২:১৯ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৬:৫৭ এএম
অনলাইন সংস্করণ

‘পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়’

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : সংগৃহীত
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : সংগৃহীত

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন করার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন করতে দেবে না বলেও জানান তিনি।

রোববার (২৭ জুলাই) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে ‘উত্তাল জুলাইয়ে ফ্যাসিবাদ পতন আন্দোলনে পুলিশের গুলিতে আহত ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুসহ রাজনীতিবিদ, ছাত্র-জনতার অবদান এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা হয়।

রফিকুল ইসলাম বাবলু বলেন, মহান মুক্তিযুদ্ধ বেহাত হয়েছিল, ’৯০-এর গণঅভ্যুত্থান বেহাত হয়েছিল, ’২৪-এর গণঅভ্যুত্থানও বেহাত হওয়ার পথে। একটি পক্ষ ভারতে বসে বাংলাদেশে অশান্তি বাধাতে চায়। আরেক পক্ষ বাংলাদেশে বসে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চায়। ’৭১-এর পরাজিত শক্তি এ দেশের নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতি চায়। জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন করতে দেবে না। কারণ, তারা পিআর চায় না।

ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র মো. আব্দুল কাদের বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থানে এত মানুষ প্রাণ দিল, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম। আমাদের প্রত্যাশা ছিল, মানুষের বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, শক্তিশালী অর্থনৈতিক কাঠামো, মানুষের নিরাপত্তা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার শক্তিশালী নীতি গ্রহণ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। প্রতিদিন চাঁদাবাজি, সন্ত্রাস, খুন দেখার জন্য গণঅভ্যুত্থান হয়নি।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে যত দেরি হবে, এ দেশের মানুষ তত ক্ষতিগ্রস্ত হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চাই। জনগণের মালিকানা নিশ্চিত করতে চাই। আশা করি, সরকার দ্রুততম সময়ে নির্বাচনের ব্যবস্থা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, গণফোরামের সুব্রত চৌধুরী, বাসদের বজলুর রশীদ ফিরোজ, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ্ কায়সার, গণসংহতি আন্দোলনের মনির উদ্দিন পাপ্পু, ভাসানী জনশক্তি পার্টির পারভীন নাসের ভাসানী, আমিনুল ইসলাম সেলিম, মাহমুদ আলী, জান্নাতুল ফেরদৌস, হারুন অর রশিদ প্রমুখ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১০

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১১

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

১২

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৪

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১৫

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১৬

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৭

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৮

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৯

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

২০
X